রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপির মতবিনিময়

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপির মতবিনিময়

দেশের সার্বিক উন্নয়ন, চাহিদা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে করণীয় সম্পর্কে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

মঙ্গলবার (২ মে) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া পৌর ভবনের তিন তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে এমপি নূর মোহাম্মদ বলেন, বর্তমান সরকার দেশের অভূতপূর্ণ উন্নয়ন করেছে। অতীতের কোন সরকার তা করতে পারেনি। শেখ হাসিনার সরকারের সার্বিক উন্নয়নের কথা গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ সরকারের উন্নয়নমূলক কাজের কথা এলাকায় প্রচার কম হচ্ছে। এ বিষয়ে আপনারা ব্যাপক প্রচারনা চালাবেন। সরকারের পক্ষে ইউনিয়ন পর্যায়ে আপনারাই উন্নয়নমূলক কাজ করে থাকেন। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের আবারও প্রয়োজন। এ লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদ মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান বাবু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল দেওয়ান প্রমুখ। এ সময় পৌরসভাসহ নয়টি ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com