শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

পাকুন্দিয়ায় গাঁজাসহ এক কারবারি গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গাঁজাসহ এক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সবুজ মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম আৎকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সবুজ মিয়া উপজেলার পশ্চিম আৎকাপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি সবুজ মিয়া আৎকাপাড়া গ্রামের নিজ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর বসে গাঁজা বেচাকেনা করছে। পাকুন্দিয়া থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ১৫ হাজার টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এলাকায় গাঁজা বিক্রয় করা আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে শনিবার (৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাকারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com