বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ আবু বক্কর ছিদ্দিক (৬০) ও মো. বাচ্ছু মিয়া (৩৫) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আবু বক্কর ছিদ্দিক পুরাতন আাশুতিয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে ও মো. বাচ্ছু মিয়া নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা দেবক মাদ্রাসা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই মাদক কারবারি উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া বাজারের মাছ মহালের প‚র্বে শেখ রুক্কুন উদ্দিনের পতিত জমিতে বসে গাঁজা বেচাকেনা করছে। পাকুন্দিয়া থানার এসআই মহাসিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে মোট ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এলাকায় গাঁজা বিক্রয় করা আসছে। তাদেরকে মঙ্গলবার (৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাকারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com