শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইমরান খান গ্রেপ্তারে বিক্ষোভের ডাক, ইসলামাবাদে ১৪৪ ধারা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
ইমরান খান গ্রেপ্তারে বিক্ষোভের ডাক, ইসলামাবাদে ১৪৪ ধারা

মামলার শুনানির হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) মঙ্গলবার হাজির হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এরপর হুট করেই আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে হেফাজতে নেন দেশটির আধা-সামরিক রেঞ্জার্সের সদস্যরা। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক। খবর জিও নিউজের।

দলীয় প্রধান গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। টুইটার বার্তায় দলের নেতারা বলছেন, পাকিস্তানের জনগণ, এখনই সময় দেশকে রক্ষা করার। পরবর্তীতে আপনারা আর কোনো সুযোগ পাবেন না।

দেশটির ইংরেজি দৈনিক ডন বলছে, ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এই পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে চারজনের বেশি জমায়েত। সহিংসতা চালানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে।

স্থানীয় টিভিতে প্রচারিত সংবাদে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে জড়ো হয়েছেন পিটিআইয়ের কয়েক শ কর্মী–সমর্থক। সেখানে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

ডন বলছে, ক্ষমতায় থাকাকালীন সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর মালিকানাধীন আল-কাদির ট্রাস্টকে অবৈধভাবে জমি বরাদ্দ দেয়া হয়েছিল। প্রায় ৫৩০ মিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের জমি দেশটির বাহরিয়া টাউন এলাকায় বরাদ্দ দেয়া হয়েছিল।

পরে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রীর মালিকানাধীন ট্রাস্টকে জমি বরাদ্দ দেয়ার অভিযোগে মামলা হয়। জিও নিউজ বলছে, ইসলামাবাদ হাইকোর্টে বায়োমেট্রিক দিতে যাওয়ার সময় পিটিআই চেয়ারম্যানকে তুলে নিয়ে যায় রেঞ্জার্স। তার বিরুদ্ধে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) জমি বরাদ্দের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

গত ১ মে ইমরান খানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিলেন ন্যাবের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ বাট।

দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, মহাপরিদর্শক (আইজি) আকবর নাসির খানের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসলামাবাদ পুলিশ। এতে বলা হয়েছে, ইমরান খান ক্ষমতায় থাকাকালীন আল-কাদির ট্রাস্টকে বাহরিয়া টাউনে ৫৩০ মিলিয়ন রুপি মূল্যের জমি অবৈধভাবে বরাদ্দ দিয়েছিলেন। এই ট্রাস্টের মালিকানায় আছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি।

ইমরান খানের গ্রেপ্তারের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রানা সানাউল্লাহ টুইট করেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার দায়ে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তাকে একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি আদালতে হাজির হননি।

এর আগে সোমবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, বর্তমানে যে ভয়াবহ অর্থনৈতিক-রাজনৈতিক সংকটে প্রতিদিন বিপর্যস্ত হচ্ছে পাকিস্তান, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে গ্রেপ্তারের মাধ্যমেই তার সমাধান সম্ভব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com