বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ জেলায় বক্সিং প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলায় বক্সিং প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষন (বক্সিং)-২০২৩ এর ১০দিন ব্যাপী ১৬ জন খেলোয়াড় নিয়ে বক্সিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলার ৩৫ জন বালক ও বালিকা হতে ১৬ জন কে বক্সিং প্রশিক্ষনার্থী হিসেবে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

বক্সিং প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ হোসেন সারোয়ার লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ হাবিবুর রহমান সজল, জেলা ক্রিকেট কোচ স্বপন ও অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ ।

বক্সিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের জাতীয় বক্সিং প্রশিক্ষক মোঃ আতিয়ার রহমান এবং সহাকরী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম এ আব্দুল্লাহ।

জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সঞ্চালনায় ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com