শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

ঘূর্ণিঝড় মোখা: রোব ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখা: রোব ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববার (১৪ মে) এবং সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

আদেশে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উল্লেখিত দুই দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে বলে আদেশে আরও বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি পরীক্ষার সব নথিপত্র সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ওই পাঁচ বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com