বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফরিদপুরে বাসচাপায় তিন বাইক আরোহী নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাসচাপায় তিন বাইক আরোহী নিহত

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন তরুণ বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। এরা পরস্পর বন্ধু। এরা হলেন, মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার(২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে সড়কের উপর পড়েছিল। ওই তিন মোটরসাইকেল আরোহী কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের সাথে মোটরসাইকেলটি বাড়ি খেয়ে ছিটকে সড়কের উপর পড়ে যায়। ওই সময় মাগুরামুখী একটি বাস তাদের চাপা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

তিনি বলেন, নিহত তিনজন পরস্পর বন্ধু। এর মধ্যে হুসাইন সরদার স্নাতক (ডিগ্রি) শ্রেণিতে পড়াশোনা করতেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর জানান, মৃতদেহ তিনটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com