বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে নিজে মেয়েকে ধর্ষণের মামলার একদিন পর বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামের।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার ভোরে মধুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি জিল্লুর রহমানকে (৪৮) গ্রেফতার করে। গ্রেফতার জিল্লুর রহমান মধুরদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

র‌্যাব জানায়, গত বছরের ৫ নভেম্বর আনুমানিক ২ টার দিকে মধুরদিয়া গ্রামের জিল্লুর রহমান তার নাবালিকা মেয়েকে নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন এবং পরে আরও একাধিকবার ধর্ষণ করেন। ভিকটিম ভয়ে কাউকে কিছু জানায়নি। এক পর্যায়ে তার শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হলে বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিম পরিবারের অন্য সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে।

সোমবার ভিকটিমের বড় ভাই আলট্রাসনোগ্রাম করালে ভিকটিম অন্তঃসত্ত্বা বলে প্রতীয়মান হয়। পরে এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ঐদিনই কিশোরগঞ্জ সদর মডেল থানায় বাবাকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com