বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভূমি মন্ত্রণালয় ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও Automated Land Administration & Management System (ALAMS) এর আওতায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলায় ভূমি কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) সকালে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান।

এসময় তিনি বলেন, “সরাসরি অফিসে উপস্থিত না হয়ে অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন সেবা প্রত্যাশীরা। ফলে সেবা গ্রহীতারা মুক্তি পেয়েছে দীর্ঘ দিনের মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য থেকে।

কিশোরগঞ্জে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশিক্ষণ কর্মশালার সভাপতি তার বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা, দ্রুতগতি এবং দুর্নীতি থেকে মুক্তির উপায় হল ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন বা আধুনিকায়ন। অনলাইনে জমির খতিয়ান সরবরাহ, ই নামজারি, ও ই সেটেলমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। যার ফলে ভূমি সেবায় এক নতুন জুগের সূচনা হয়েছে এবং জনগন কাংখিত সেবা পাচ্ছে। এখন কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করেই নাগরিকগণ ভূইসেবা গ্রহণ করতে পারবেন।”

এছাড়াও কর্মশালায় জানানো হয়, বর্তমান সরকার উন্নত বাংলাদেশ বিনির্মানে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোড ম্যাপে ৪টি পিলার যথাক্রমে-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকনমি, এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় ভুমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রনালয় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে এবং যার মধ্যে ডিজিটাল ভূমি সেবা অন্যতম।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও চালু হয়েছে ই মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানী সিস্টেম, হট লাইন সেবা (১৬১২২) ইত্যাদি যার মাধ্যমে ভূমিসেবা পৌঁছে যাচ্ছে সাধারণ জনগণের দোরগোড়ায়।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক ঢাকা, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শাহরিয়াজ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পিএএ, ড. মোঃ জাহিদ হোসেন পনির, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মোঃ রেজাউল কবীর, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিম আহমদ। 

কিশোরগঞ্জে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্ত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান, কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তাবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com