বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শাহজালালে কোটি টাকার স্বর্ণ পাচারকালে আটক ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
শাহজালালে কোটি টাকার স্বর্ণ পাচারকালে আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে কোটি টাকার স্বর্ণ পাচারকালে ২ যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন- সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)।

রোববার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮২ ফ্লাইট যোগে যাত্রীরা রোববার দুপুর ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর যাত্রীরা লাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহকালে বিমানবন্দর এপিবিএনের গোয়েন্দা সদস্যরা দেখতে পান অভিযুক্ত যাত্রীরা লাগেজ নেওয়ার ট্রলি টেম্পারিংয়ের চেষ্টা করছেন।

এরপর আটক যাত্রীরা বিমানবন্দরের গ্রীন চ্যানেল অতিক্রমকালে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাদের আটক করে এপিবিএন অফিসে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। এরপর যাত্রী সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকারের সাথে থাকা ট্রলি, ব্যাগ এবং হাত ঘড়ির মধ্যে থেকে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া স্বর্ণবারের পাশাপাশি সোনার প্লেটও উদ্ধার করা হয়।

জিয়াউল হক জানান, আপাত দৃষ্টিতে এই প্লেট সাদা রঙের হলেও রাসায়নিক পরীক্ষা করে তা ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। যাত্রী সাদ্দাম হোসেনের কাছ থেকে ৪২০ গ্রাম এবং নিজাম খন্দকারের কাছ থেকে ৬৯১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। দুজনই দুবাই থেকে একই ফ্লাইটে আসেন। উদ্ধারকৃত মোট সোনার ওজন ১ কেজি ১১১ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

আটককৃত যাত্রীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "শাহজালালে কোটি টাকার স্বর্ণ পাচারকালে আটক ২"

  1. IQOS Heets says:

    IQOS Heets Amber

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com