বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আজ থেকে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ ২০২৩।

সোমবার (২২ মে) থেকে রবিবার (২৮ মে) তারিখ পর্যন্ত সারা দেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায় “ভূমি সেবা সপ্তাহ-২০২৩” এর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ভূমি সেবা সপ্তাহ-২০২৩” এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির মালিকানা সংক্রান্ত সামাজিক ও পারিবারিক সমস্যার অবসান এবং ঝামেলা মুক্ত সেবা নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে নির্দেশনা দিয়েছিলেন।উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জনগনের দোরগোড়ায় ভূমি সেবা পৌছে দিতে সারাদেশে ডিজিটাল ভূমি সেবা চালু হয়েছে।”

বর্তমানে উন্নত বাংলাদেশ বিনির্মানে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোড ম্যাপে ৪টি পিলার যথাক্রমে-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকনমি, এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভুমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রনালয় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে এবং যার মধ্যে ডিজিটাল ভূমি সেবা অন্যতম। এছাড়াও

  • ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
  • এক্ষেত্রে চালু হয়েছে ই মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানী সিস্টেম, হট লাইন সেবা (১৬১২২) ইত্যাদি।

উল্লেখ্য, ই-নামজারি উদ্যোগের জন্য ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০-এ ভূষিত হয়েছে ভূমি মন্ত্রণালয়। ডিজিটাল ভূমি উন্নয়ন করের জন্য অর্জন করেছে উইসিস পুরস্কার ২০২২ এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২। ভূমি তথ্য ব্যাংকের জন্য অর্জন করেছেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২।

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩-এর কার্যক্রম চলবে। ভূমিসেবা সপ্তাহে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে, স্থানীয় সম্মেলন কক্ষে কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে। সেবাবুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হবে, ভূমিসেবা বিষয়ে অবহিত করা হবে এবং পরামর্শ সেবা দেওয়া হবে।

কিশোরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যেসকল বিশেষ ভূমিসেবা দেয়া হবে-

  • ই-নামজারির আবেদন গ্রহণ,
  • নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান,
  • অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ,
  • অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা,
  • মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি,
  • আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ,
  • সেবা গ্রহীতাদের ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে কর্মকর্তা নিয়োজিত থাকবেন,
  • ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর,
  • অনলাইনে ডিসিআর ও খতিয়ান ইত্যাদি সেবাসমূহ প্রদানের ব্যবস্থা করা,
  • ই-নামজারি এবং অনলাইন ভূমি উন্নয়ন কর বিশেষত ক্যাশলেস ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে অবহিতকরণ ও প্রচার।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাগণ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তাগণসহ অন্যান্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com