শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

আমিরাতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
আমিরাতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। সোমবার হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, আবুধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বানি ইয়াসের অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনও গুজবে কান না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। গত মাসে দুবাইয়ের আল রাস এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের অন্তত ১৬ বাসিন্দা নিহত ও আরও ৯ জন আহত হন। সূত্র: খালিজ টাইমস

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com