শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন: সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক জয়

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন: সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক জয়

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২৩এর কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এএসএম রায়হান আলমকে সভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট আসাদুর রহমান জয়কে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট করে এই কমিটি গঠন করা হয়।

গত রোববার (২১) রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সদস্য শফিক ছোটন এ কমিটি ঘোষণা করেন। এর আগে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেশ টিভির জেলা প্রতিনিধি ফরিদুল করিম।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মোফাজ্জল হোসেন (বিজয় টিভি) ও সহ-সভাপতি পদে এমআর ইসলাম রতন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে হারুন-অর রশিদ চৌধুরী (চ্যানেল-২৪) ও যুগ্ম সম্পাদক পদে কাজী কামাল হোসেন (আনন্দ টিভি), অর্থ সম্পাদক পদে একে সাজু (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক আরিফুল হক সোহাগ (আর টিভি), প্রচার সম্পাদক তৌহিদ ইসলাম (এসএ টিভি)।

এছাড়া কমিটির কার্য নির্বাহী সদস্য পদে ফরিদুল করিম (দেশ টিভি), মো. কায়েস উদ্দিন (চ্যানেল আই), শফিক ছোটন (যমুনা টেলিভিশন) ও আশরাফুল ইসলাম নয়ন (বাংলা টিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, যুগ্ম-আহবায়ক হিসেবে ছিলেন নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহসভাপতি মোফাজ্জল হোসেন, সদস্য হিসেবে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাদারণ সম্পাদক শফিক ছোটন ও নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ দায়িত্ব পালন করে। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com