সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে।

ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার (২২ মে) থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৩। আগামি ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com