প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। সোমবার কিশোরগঞ্জ জেলা শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২২ মে) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমানের নেতৃত্বে মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. এমএ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাসলিমা আক্তার সুইটি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান। তারা বলেন- বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। অবিলম্বে আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।