বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৮ জেলে আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৮ জেলে আটক

সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় মালামালসহ ৮ জেলেকে আটক করেছে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা।

গতকাল মঙ্গলবার মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে মান্দারবাড়িয়া নদী থেকে জেলেদের আটক করেন।

আটক কৃত জেলেরা হলেন- কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, আক্কেল আলীর ছেলে সফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আলামিন, রশিদ গাজীর ছেলে নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান এবং যাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।

এ সময় জেলেদের ব্যবহৃত দুটি বড় নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com