শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে মশলা তৈরির প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মশলা তৈরির প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা

কিশোরগঞ্জে ধানের কুঁড়া ও মানহীন পণ্য দিয়ে মশলা তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ মে) বিকেলে সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার শরীফুজ্জামান রিপন রাইস মিলে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার সোমবার বিকেলে শরীফুজ্জামান রিপন রাইস মিলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মসলা তৈরির ভেজাল উপাদান পাওয়া যায়। তার প্রতিষ্ঠানে মরিচ, হলুদ, ধনিয়া তৈরির মানহীন উপাদান ও গুঁড়ো করা ধানের কুঁড়া পাওয়া যায়।

এসময় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনসম্মুখে ভেজাল মসলা ধ্বংস করা হয়। একই দিন সতাল এলাকার রাজু স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী রাখার দায়ে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ভেজাল বিরোধী ও মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com