রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে ট্রাকচাপায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে ট্রাকচাপায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় তাহসান তুষার (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কে উপজেলার বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসান উপজেলার জামাইল গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে তাহসান তার দাদির সঙ্গে হেঁটে হোসেনপুর বাজারে যাচ্ছিল। এসময় হোসেনপুর-পাকুন্দিয়া সড়কে উপজেলার বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়ে বালুভর্তি একটি ট্রাক তাহসানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাহসানকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com