বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসার প্রশ্নে রাজের উত্তর, দ্বিতীয়বার ভাবতে চাই না

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে
সংসার প্রশ্নে রাজের উত্তর, দ্বিতীয়বার ভাবতে চাই না

সম্প্রতি নায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা সুনহেরার ভিডিও ফাঁস নিয়ে পরীমনি ও রাজের সংসারে দেখা দিয়েছে ফাটল। পরীমনি জানিয়েছেন তিনি বিচ্ছেদ চান। এবার রাজও জানিয়ে দিলেন তার সিদ্ধান্তের কথা। বললেন, এ নিয়ে তিনি আর দ্বিতীয়বার ভাবতে চান না।

রোববার রাজ একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে জানিয়েছেন তিনি আর পরীমনি সেপারেশনে আছেন। এ বিষয়ে তিনি আর দ্বিতীয়বার ভাবতে চান না।

রাজ বলেন, ‘আমি আসলে তার (পরীমনি) সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পরে নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই কথা আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না।’

অফিসিয়ালি ডিভোর্সের দিকে আগাচ্ছেন কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ডিভোর্সের বিষয়টি চিন্তাভাবনার জন্য সময় লাগবে। পরীমনির মতো আমি হুট করে কিছু একটা লিখে ফেলি না। আমার নিজেকে ঠিক করা উচিত, কাজে ফেরা উচিত, আমার ভালো থাকা উচিত।

পরীর উদ্দেশে রাজ বলেন, যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসি। ভালো থেকো হাসিখুশি থেকো, বাচ্চাকে দেখে রেখো।

বাচ্চার দিকে তাকিয়ে সংসারে আর ফিরবেন কি না– এ প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘কোনো চান্স নেই। প্রথম ঢাকায় এসে যেমন আমার মনে হয়েছিল, তেমনই মনে হচ্ছে নিজেকে।’ নতুন করে নিজের মতো জীবন শুরুর জন্য পরীমনির সহযোগিতাও চেয়েছেন রাজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com