বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস, শিক্ষক বরখাস্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস, শিক্ষক বরখাস্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষকের সঙ্গে একই স্কুলের এক সাবেক শিক্ষার্থীর ঘনিষ্ঠ হওয়ার ভিডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ভিডিওটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত নাঈম সিকদার গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।

গতকাল শুক্রবার রামশীল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক নাঈম সিকদার একই স্কুলের ১০ ম শ্রেণির সাবেক এক শিক্ষার্থীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন এবং এক সময় ঘনিষ্ঠ হয়ে যান।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ওই শিক্ষার্থী এবং শিক্ষক দুজনেই প্রাইভেট পড়া রেখে একটি টিনের ঘরে অন্তরঙ্গ সময় অতিবাহিত করেন।

ওই এলাকার কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর এমন ঘনিষ্ঠতার ভিডিওটি আমরা দেখতে পেয়ে হতবাক হয়েছি এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা অভিভাবকরা ছেলে মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। যে শিক্ষকের কাছে মেয়েরা নিরাপদ নয় সেই শিক্ষক আমরা চাইনা। তারা শিক্ষক নাঈম সিকদারের কঠিন শাস্তি দাবি করেন।

এবিষয়ে শিক্ষক নাঈম সিকদারের কথা বলার জন্য তার ব্যবহৃত মুঠো ফোন নাম্বারে কল করা হলে তিনি কলটি রিসিভ না করে বার বার কেটে দেন।

অপর দিকে ওই স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়ের এ ঘটনা নিয়ে আমাদের কোন অভিযোগ নেই কিন্তু এলাকার মানুষ এমন মাথা ঘামাচ্ছেন কেন।

রামশীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সরকার বলেন, ম্যানেজিং কমিটির সভায় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক নাঈম সিকদারকে সাময়িক ভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সবুজ বরণ তালুকদার বলেন, সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক নাঈম সিকদারকে সাময়িক বরখাস্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করার সিদ্ধান্ত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com