শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

উত্তর প্রদেশে প্রচণ্ড তাপদহে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
উত্তর প্রদেশে প্রচণ্ড তাপদহে ৩৪ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে তীব্র তাপদহে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩৪ জন ব্যক্তিই উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের অধিকাংশই ষাটোর্ধ্ব। চিকিৎসকরা ৬০ বছরের বেশি বয়সী বাসিন্দাদের দিনের বেলায় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবার বয়স ৬০ বছরের বেশি এবং তাদের আগে থেকে স্বাস্থ্যগত সমস্যা ছিল, যা তীব্র গরমের কারণে আরও খারাপ হয়ে থাকতে পারে।

উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

বালিয়ার চিফ মেডিক্যাল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর পর শুক্রবার আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, সকল ব্যক্তিই কিছু অসুস্থতায় ভুগছিলেন এবং প্রচণ্ড গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছিল।

তিনি আরও বলেন, বেশিরভাগ মৃত্যু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং ডায়রিয়ার কারণে হয়েছে।

আরেক মেডিক্যাল অফিসার দিবাকর সিং বলেছেন, গুরুতর অবস্থায় লোকদের বালিয়ার প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতরের তথ্যে দেখা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

প্রচণ্ড গরমের কারণে রাজ্যজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার জন্য অনেকেই বিক্ষোভ করেছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, সরকার রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি জনগণকে সরকারকে সহযোগিতা করার এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার করার আহ্বান জানান।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এপ্রিলে দক্ষিণ এশিয়ার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ আঘাত হানার সম্ভাবনা কমপক্ষে ৩০ গুণ বেড়ে গেছে।

বালিয়াসহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ চলছে। ইন্ডিয়া মেটিওরোলোজিক্যাল ডাটা অনুসারে, শুক্রবার (১৬জুন) বালিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা সাধারণ তাপমাত্রার চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com