বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিভোর্সের আনন্দে রাখির ব্রেকআপ পার্টি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে
ডিভোর্সের আনন্দে রাখির ব্রেকআপ পার্টি

সংসার ভাঙার আনন্দে ব্রেকআপ পার্টি দিয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শুধু তাই নয়, সেই পার্টিতে আনন্দে আত্মহারা রাখি নাচানাচিও করেন। যেই সেই নাচ নয় একেবারে ঢোল করতালের সঙ্গে লাল টুকটুকে লেহেঙ্গা পরে মাথায় ওড়না জড়িয়ে কোমর দুলিয়ে খোশ মেজাজে নাচলেন তিনি।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতেই বিয়ের খবর দেন রাখি সাওয়ান্ত। কিন্তু মাস গড়াতে না গড়াতেই সংসারে অশান্তি। তারপর থেকে দীর্ঘ টানাপোড়েন চলতে থাকে। দাম্পত্য কলহের একের পর এক খবর আসতে শুরু করে।

এক পর্যায়ে স্বামীর আদিল দুরানির বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে এফআইআর দায়ের করেন পুলিশ স্টেশনে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও হন আদিল। তাকে জেল বন্দি থাকতে হয়।

অন্যদিকে, ধীরে ধীরে নিজের জীবন গোছাতে শুরু করেন রাখি। থানা পুলিশ আদালত চত্বর থেকে সোজা দুবাই। সেখানে নিজের অভিনয় প্রশিক্ষণের স্কুল খোলেন। বলিউডে বড় বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যেতে লাগল রাখিকে। এর মাঝেই ফের প্রেমে পড়ার খবরও শোনা যায় তার।

তবে বেশ অনেক দিন ধরেই আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন। বারবার আদালতে আবেদন জানিয়েছেন। অবশেষে বিবাহবিচ্ছেদ হয়েছে এই অভিনেত্রীর। সে খবর জানাতে গিয়ে নাচতে নাচতে আনন্দ প্রকাশ করে করেন। একেবারে ঢোলের সঙ্গে নাচতে নাচতে তার জীবনের সুখবর শোনালেন বলিউডের ‘ড্রামা কুইন’।

সাধারণত বিবাহবিচ্ছেদের খবর সুখকর হয় না। সম্পর্কে বিচ্ছেদ তো স্বস্তির হতে পারে না। তবে এখানেই ব্যতিক্রমী রাখি। একেবারে নাচতে নাচতে এই খবর জানান।

শুধু তাই নয় একেবারে নতুন কনের মতো সেজেগুজে সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, হ্যাঁ অবশেষে আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে। ব্রেকআপ পার্টি দিচ্ছি আমি। সাধারণত মানুষ এই সময় দুঃখ পায়। তবে আমি খুব খুশি।

রাখি আরও বলেন, সাধারণত লোকে যখন বিয়ে করে, তখন ঢোল বাজায়। তবে আমি বিয়ে ভাঙায় ঢোল বাজিয়ে আনন্দ করছি। কারণ, আমি সকলের থেকে আলাদা!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com