বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

তাড়াইলে ভিজিএফ’র চাল পাচ্ছে ২৪ হাজার ৪৫৩টি পরিবার  

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
তাড়াইলে ভিজিএফ’র চাল পাচ্ছে ২৪ হাজার ৪৫৩টি পরিবার  

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুুুধবার (২১ জুন) উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে উপজেলার সাতটি ইউনিয়নে ২৪ হাজার ৪৫৩টি দুস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচির (ভিজিএফ) কার্ডের বিপরীতে ২৪৪ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডপ্রতি ১০কেজি করে চাল বরাদ্দ রয়েছে। গত রবিবার (১৮ জুন) থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন  বলেন, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে এ চাল বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং খুব তাড়াতাড়ি চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি, পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্হ অতিদরিদ্রদের অগ্রাধিকার দিতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com