রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান

প্রতি বছর ঈদ উৎসবে নিজের চ্যানেলে গান শোনান মাহফুজুর রহমান। তবে এবারের পবিত্র ঈদুল আজহায় একটি নয়, দুইটি টিভি চ্যানেলে গান শোনাবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

জানা গেছে, প্রতি বছর একটি টিভি চ্যানেলে গান করলেও এবার ঈদের দিন দুই চ্যানেলে দুটি অনুষ্ঠান প্রচার হবে মাহফুজুর রহমানের। এটিএন বাংলার পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে তাকে।

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। এ অনুষ্ঠানের গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। এছাড়া চারটি গজলও রয়েছে।

অন্যদিকে এটিএন নিউজে থাকছে ‘তোমার মাঝে বাঁচি’শিরোনামে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। এতে থাকবে ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল শিরোনামের চারটি গজল। বাকি গানগুলো হচ্ছে আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। সেই ধারাবাহিকতায় এই রোজার ঈদেও গান গেয়েছন তিনি। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com