বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হবিগঞ্জে ছেলের হাতে মা খুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ছেলের হাতে মা খুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলে রিপন মিয়ার (২৩) হাতে মা রাবেয়া খাতুন (৫৪) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে তার স্ত্রী-সন্তান নিয়ে পলাতক রয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। নিহত রাবেয়া খাতুন উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রাবেয়া খাতুনের বড় ছেলে রিপন মিয়া বিয়ের পর পৃথক হয়ে যান। তবে একই বাড়িতে বসবাস করায় তার মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লেগেই থাকত।

এরই জের ধরে গতকাল (রোববার) বিকেল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসেন। ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে রিপনও এগিয়ে গিয়ে শিপনকে মারধর করতে উদ্যত হয়।

এ সময় রিপন শিল (নোড়া) দিয়ে ছোট ভাইকে আঘাত করলে তা রাবেয়া বেগমের কপালে লাগে। গুরুতর আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাবেয়া খাতুনের মৃত্যু পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com