মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মিয়ানমারে গ্রামবাসীর ওপর বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
মিয়ানমারে গ্রামবাসীর ওপর বিমান হামলায় নিহত ১০

মিয়ানমারের জান্তা বাহিনী দেশটির একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন করছে গণতন্ত্রপন্থীরা। নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমারা। জাতিগত কয়েক ডজন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়ছে জান্তা বাহিনী।

অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদের দমনে বিমান হামলা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। একইসঙ্গে একের পর এক গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করছে তারা।

সর্বশেষ হামলা নিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে উত্তর সাগাইং রাজ্যের নিয়াং কোন গ্রামে একটি সামরিক বিমানের সাহায্যে তিনটি বোমা ফেলা হয়েছে। এতে ১০ বেসামরিক লোক নিহত ও অন্তত আটজন আহত হয়েছে।

গ্রামটির অভ্যুত্থানবিরোধী যোদ্ধা কো জাও তুন বলেন, এই বিমান হামলায় ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে কারও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবুও তারা এসে বোমা নিক্ষেপ করেছে।

নিয়াং কোনো গ্রামের এক বাসিন্দা এএফপিকে বলেন, সন্ধ্যার পর আমি ও গ্রামের আরও কয়েকজন মিলে মরদেহগুলোর শেষকৃত্য করি। বক্তব্যের জেরে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এমন শঙ্কায় এই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ না করতে এএফপিকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমরা জানি না, সামরিক বাহিনীর পরবর্তী পরিকল্পনা কি। আমরা শুধু নিহতদের শেষকৃত্য করেছি, যত দ্রুত সম্ভব।

বিবিসি বার্মিজ ও অন্যান্য স্থানীয় গণমাধ্যম বিমান হামলার বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গণমাধ্যমগুলো বলছে, হামলায় নয়জন নিহত হয়েছে। গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, এ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বহুতল ভবন। সেখানে আগুন লেগে ধোঁয়া উড়তে দেখা যায় ও স্থানীয়রা সেই আগুন নেভাতে কাজ করছে।

প্রতিবেদনে এএফপি জানিয়েছে, দীর্ঘ দুই বছর ধরে ক্ষমতায় থাকলেও এখনও বিদ্রোহীদের তীব্র লড়াইয়ের মুখোমুখি জান্তা সরকার। স্থলভাগে বিদ্রোহীদের সঙ্গে না পেরে তারা বিমান হামলার আশ্রয় নিচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। গত মার্চে জাতিসংঘ থেকে বলা হয়, গত বছর বিদ্রোহীদের দমনে তিনশর বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com