মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে বিবাহিত বনাম অবিবাহিতদের  ফুটবল খেলা অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
তাড়াইলে বিবাহিত বনাম অবিবাহিতদের  ফুটবল খেলা অনুষ্ঠিত 
কিশোরগঞ্জের তাড়াইলে বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে উত্তেজনাকর একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২ গোলে বিজয়ী হয়েছে অবিবাহিতরা।
বাংলাদেশ গণতন্ত্রী পার্টি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি অধীর চন্দ্র ভৌমিক মধুবাবু’র স্মরণে ২য় ফুটবল প্রীতি ম্যাচ শনিবার (১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের শামুকজানী গ্রাম খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ২গোলে বিজয়ী হয়েছে অবিবাহিতরা।
অবিবাহিতরা ফুটবল মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। দল দুটির খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ক্রীড়া প্রেমিরা জড়ো হন। টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ২-০ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন অবিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় বিবাহিতদের।বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
বাংলাদেশ গণতন্ত্রী পার্টি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি অধীর চন্দ্র ভৌমিক মধুবাবু’র ছোট ছেলে ও খেলার আয়োজক অসীম ভৌমিক বলেন, আমার বাবার স্মরণে এলাকার তরুণদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে দু’বছর ধরে ফুটবল খেলাটির আয়োজন করে আসছি। তিনি বলেন, প্রতি বছর এ খেলাটি চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com