মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

হিট অফিসারকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
হিট অফিসারকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে ছেলেমেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, চাকরিটার নাম হিট অফিসার। তো এখন আমরা হিটেড হয়ে গেলাম।

অনেকেই মনে করেন, বুশরাকে উত্তর সিটি করপোরেশন নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছে। এ কারণে মেয়রের বিরুদ্ধে স্বজনপ্রীতিরও প্রশ্ন তোলা হয়।

পরে উত্তর সিটি করপোরেশনের পক্ষ জানানো হয়, সিটি করপোরেশন কাউকে নিয়োগ দেয়নি। কোনো ধরনের সুযোগ-সুবিধাও তাকে দেওয়া হবে না। করপোরেশন নগরীর তাপমাত্রা কমাতে সেই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে।

বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন। বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনের নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারে (আর্শট-রক) বহু বছর ধরে নগরে তীব্র তাপপ্রবাহ নিয়ে তিনি কাজ করছেন। সৃষ্ট সমস্যাগুলোর বৈজ্ঞানিক এবং কারিগরি সমাধান খুঁজে বের করে তার বাস্তবায়নে জোর দেয় সংস্থাটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com