বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুঁড়ায় রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ-মরিচের গুঁড়া!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
কুঁড়ায় রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ-মরিচের গুঁড়া!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মিলে নকল মশলা তৈরির মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে দেখা গেছে, কুঁড়ায় রং মিশিয়ে তৈরি হচ্ছে হলুদ-মরিচের গুঁড়া।

মঙ্গলবার উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় নকল মশলা তৈরির অপরাধে মো. আনোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ।

তিনি জানান, সেখানে গিয়ে দেখা যায় মিলের সামনে মরিচসহ বিভিন্ন প্রকার মশলা সাজানো রয়েছে। মিলের ভেতরে ঢুকে দেখা যায় কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদ এর নকল মশলা উৎপাদন করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ উপস্থিত ছিলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com