মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইল সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে
তাড়াইল সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিমা বানু (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীব অবস্থায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল মিরপুরে মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

নিহত শিক্ষিকা উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর (সৈয়দবাড়ী) গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, ছাত্রছাত্রী, পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী, একটি ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় তার কর্মস্হল সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে শাহ সেকান্দরনগর আউলিয়া রহ. কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে উপজেলার ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

এ বিষয়ে উপজেলার সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জানান, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিমা বানু’র মৃত্যুতে আমরা শিক্ষক, ছাত্রছাত্রী, কমিটি, অভিভাবক গভীর শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি এবং অভিভাবক শূন্য হয়ে গেলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com