বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাটিকামারী মধ্যপাড়া (শানপাড়) এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম- মো. ইয়াদ আলী চাপড়াশী (৫০)।

বুধবার রাতে এটিইউর একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তারের সময় ইয়াদ আলী চাপড়াশীর কাছ থেকে ৩ টি মোবাইল ফোন ও উগ্রবাদী প্রচার প্রচারনায় ব্যবহৃত ফেইসবুক আইডি থেকে প্রাপ্ত উগ্রবাদ সংশ্লিষ্ট স্ক্রীনশটের প্রিন্টেড কপি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার ইয়াদ আলী চাপড়াশী পেশায় স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি ও তার ছেলে ইমরান হোসেন ওরফে ইমন (২৩) দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আনসার আল ইসলামের প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। বাবা-ছেলে মিলে সাইবার স্পেসের মাধ্যমে বর্তমান গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনভিত্তিক কার্যক্রম চালাচ্ছিলেন।

আসলাম খান বলেন, ইয়াদ আলী চাপড়াশী ও তার ছেলে ফেসবুকে সমমনাদের বন্ধু তালিকায় যুক্ত করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে উগ্রবাদী প্রচারপ্রচারণা ও তথ্য আদান প্রদানসহ সাধারণ মানুষদেরকে আনসার আল ইসলামের দলীয় কর্মকাণ্ডে প্ররোচিত করছিলেন।

এছাড়াও, তারা ফেসবুকের মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দিতে উগ্রবাদ সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট নিয়মিতভাবে লাইক-শেয়ার করছিলেন।

ইয়াদ আলী চাপড়াশী ও তার ছেলেসহ অজ্ঞাতনামা সহায়তাকারীদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com