বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নতুন হিসাবে দেশের রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
নতুন হিসাবে দেশের রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩.৫৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ৩৫৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ হিসাব প্রকাশ করেছে। একই সঙ্গে নিজেদের হিসাবও দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রিজার্ভ দাঁড়ায় ২৯.৯৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ৯৯৭ কোটি ৩৪ লাখ ডলার। বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলায় দেশের রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশের কথা ছিল। সেই শর্তের আলোকে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ হিসাব প্রকাশ করল।

এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১.২ বিলিয়ন ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩.৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com