রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

টেবিল ভরা খাবারে ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
টেবিল ভরা খাবারে ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি। তাকে ডিবির গাড়িতে করে ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

ছেড়ে দেওয়ার পর ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে দেখা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি।

ভিডিওতে দেখা যায়, খাবারের মেন্যুতে ছিল খাসি, মুরগির মাংস, মাছ, রোস্ট ও সবজি। এ ছাড়া আম, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলও ছিল খাবারের টেবিলে।

শনিবার সকাল ১১টায় ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনে গয়েশ্বরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সেখান থেকে সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় গয়েশ্বরকে আটক করেছিল পুলিশ।

এদিকে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে উপস্থিত সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়, রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল।

সেখান থেকে অফিসে দিয়ে গেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com