বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অনশন স্থগিত : আশ্বাসে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
অনশন স্থগিত : আশ্বাসে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ২১ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন শেষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষকরা। তবে রাতে সংশ্লিষ্টদের আশ্বাসে অনশন স্থগিত করেছেন শিক্ষকরা। বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন তারা।

মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

.

সভা শেষে শেখ কাওছার বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com