বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ আগস্ট বৃহস্পতিবার থেকে। আবেদন চলবে ২০ আগস্ট রোববার পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় গতকাল সোমবার এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৩১ জুলাই) সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, সভায় আগামী ১০ আগস্ট থেকে ভর্তির আবেদন অনলাইনে শুরুর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আগামী ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে অফিস নীতিমালা জারি হবে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাস করে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com