বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

লরির নিচে প্রাইভেটকার, অলৌকিকভাবে বাঁচলেন ৬ যাত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
লরির নিচে প্রাইভেটকার, অলৌকিকভাবে বাঁচলেন ৬ যাত্রী

চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি লরি উল্টে পড়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেলেন চালকসহ ৬ যাত্রী। শনিবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থেকে ছেড়ে আসা একটি লরি ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ৬ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

খবর পেয়ে সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। সামান্য আহত ৬ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর চাপাপড়া প্রাইভেটকারের ভেতরে থাকা মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com