রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

আওয়ামী লীগে ‘ভারমুক্ত’ হলেন সব ভারপ্রাপ্তরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগে ‘ভারমুক্ত’ হলেন সব ভারপ্রাপ্তরা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সকল ভারপ্রাপ্ত নেতাদের ‘ভারমুক্ত’ করে দেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকেরা পূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। বোরবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে এ ঘোষণা এসেছে।

বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য রাখেন কানাই লাল বিশ্বাস। বক্তব্যের শেষ পর্যায়ে দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে কানাই লাল বলেন, হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।

জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।

বৈঠকে উপস্থিত স্থানীয় পর্যায়ের একাধিক নেতা জানান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লালের পর ফ্লোর দেয়া হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশকে। প্রধানমন্ত্রী তার নাম ঘোষণার সময় বলে ওঠেন। এও দেখছি ভারপ্রাপ্ত। ভারমুক্ত করে দিলাম। আজকে থেকে কোন ভারপ্রাপ্ত থাকবে না। সব ভারপ্রাপ্তরা ভারমুক্ত।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার গত বছর ১৭ ডিসেম্বর মারা যান। পরে এ বছর ২১ ফেব্রুয়ারি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com