বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে
পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৬

কক্সবাজারের উখিয়া ও বান্দরবানে পৃথক পাহাড় ধসের ঘটনায় মা-মেয়েসহ ৬ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে সোমবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার (২)। এতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিহত জান্নাত আরার স্বামী আনোয়ার ইসলাম (৩২)।

উখিয়াস্থ ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর বলেন, ভারি বর্ষণে পাহাড়ের পাদদেশে বসবাসরত রোহিঙ্গা ঝুঁপড়িতে মাটিচাপা পড়ে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এপিবিএন সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করেন।নিহত মা ও মেয়েকে উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com