বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ২০ দালালকে অর্থদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ২০ দালালকে অর্থদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ্ এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে।

অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় তারা। এর প্রেক্ষিতেই বৃহস্পতিবার অভিযান চালানো হয়।

তিনি বলেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের পরিচালনায় আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ২০ জন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com