রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্য পুরুষের সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ ব্রিটনি!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
অন্য পুরুষের সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ ব্রিটনি!

বিয়ের মাত্র ১৪ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স-মডেল ও অভিনেতা স্যাম আসগারি দম্পতি। এই যুগল ২০১৬ সাল থেকে প্রেমের পরে ২০২২ সালের গাঁটছড়া বাঁধেন।

ব্রিটনি স্পিয়ার্স তৃতীয়বার বিয়ে করেছিলেন তার থেকে বয়সে অনেকটাই ছোট স্যামকে। ২০১৬ সালে ব্রিটনিরই এক মিউজ়িক ভিডিওতে অভিনয় করেছিলেন স্যাম। তখন থেকেই আলাপ প্রাক্তন যুগলের। তার পরে প্রেম। ‘কনসারভেটরশিপ’ সংক্রান্ত আইনি জটিলতার সময় ব্রিটনির পাশে ছিলেন স্যাম। তবে সবশেষে বিয়ের মাত্র ১৪ মাসের মাথায় বিবাহবিচ্ছেদ। এতেই ‘খুশি’ ব্রিটনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বিবাহবিচ্ছেদেই ‘খুশি’ ব্রিটনি। এর মধ্যে নতুন সঙ্গী খুঁজে পেয়ে গেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এমনি কি আংটি খুলে বিছানায় অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন এই পপ তারকা।

ইতিমধ্যেই আইনিভাবে বিবাহবিচ্ছেদের জন্য আর্জিও জানিয়েছেন স্যাম। তবে বিবাহবিচ্ছেদের হতাশায় অবসাদগ্রস্ত হয়ে বাড়িতে বসে থাকতে রাজি নন ব্রিটনি। তবে সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় নিজের নাচের একটি ভিডিও পোস্ট করে ব্রিটনি লেখেন, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। আমি এত দিন ধরে নিজে মনকে শক্ত করে রেখেছি। এত দিন ধরে নিজের দুর্বলতাকে লুকিয়ে রেখেছি। কিন্তু আমি এবার আমার আবেগপ্রবণ দিকটাও সবাইকে দেখাতে চাই। আমি এখন ভাল আছি।

তার দিন কয়েক পরেই আরও একটি ভিডিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন ব্রিটনি। আবহে চলছে ‘আই পুট আ স্পেল অন ইউ’ গান, বিছানাতেই স্রেফ অন্তর্বাস পরে নাচ করছেন পপ তারকা।

ওই ভিডিও পোস্ট করার পরেই ব্রিটনির অন্য একটি ভিডিওতে দেখা যায়, অচেনা এক পুরুষের সঙ্গে নাচ করছেন ব্রিটনি। সুইমিং পুলের ধারে তাকে কোলে তুলে নিয়েছে এক ঝাঁক পুরুষ। সবুজ রঙের ছোট্ট পোশাকে তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন পপ তারকা। তবে ব্রিটনির কথায়, এই সব অচেনা পুরুষেরা তার ভাল বন্ধু। বিবাহবিচ্ছেদের পর তাদের সঙ্গে সময় কাটিয়েই ভাল আছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com