২২ আগষ্ট ২০২৩ মঙ্গলবার দুপুরে উপজেলার পুলেরঘাট বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান। এছাড়াও ১২ হাজার টাকা মূল্যের ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এতিম খানায় হস্তান্তর করা হয়।
উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট তানিয়া আক্তার জানান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার পুলেরঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি আরও জানান জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।