রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে
আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে নিয়ে চর্চার যেন শেষ নেই একাধিক বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। আবার সেই বিতর্কের জবাবও দিয়েছেন। এবার নতুন বিতর্ক স্বস্তিকাকে নিয়ে। হোটেল রুমে তোয়ালে পরে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।

মুহুর্তের মধ্যে কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। এই প্রসঙ্গে স্বস্তিকা লিখেছেন, ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কি! কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।

ধবধবে সাদা তোয়ালে পরনে কিছু ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, ৪০ বছর বয়সে আমার স্তন যে রকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটি হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনো ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।

মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ নিখোঁজ। ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই তার প্রশংসা করেছেন। গত কয়েক মাসে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সবুজ লিপস্টিক পরে ছবি দিয়েও নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছিলেন। তার পালটা জবাবও দিয়েছিলেন স্বস্তিকা। হইচই-এর নিখোঁজ সিরিজে দেখা মিলেছে অভিনেত্রীর। আগামীতে অমিতাভ বচ্চনের সঙ্গে সেকশন ৮৪ ছবিতে দেখা মিলবে নায়িকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com