রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে একলাখ টাকা জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে একলাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে দুই শ্রমিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ও বাহাদিয়া ঘাটে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার।

তারা হলেন, উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে হীরা মিয়া (২১), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলা ইউনিয়নের কৌকরা রাই গ্রামের আ. হামিদের ছেলে আঙ্গুর মিয়া (৩৫)। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত জানতে পারেন, উপজেলার ব্রহ্মপুত্র নদের মুনিয়ারীকান্দা এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে দুইটি বাল্কহেড মির্জাপুর ঘাট ও বাহাদিয়া পাঠান বাড়ি ঘাটে আনলোড করছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুইটি বাল্কহেডসহ দুইজন শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন, উপজেলা ভূূমি অফিসের নাজির মো. মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, আমরা প্রতিনিয়ত এ অবৈধ বালু উত্তোলন থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও এই নদ থেকে একাধিকবার অবৈধ বালু উত্তোলনকারীদের জেল জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com