সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলের কাইনহা বিলে পদ্ম ফুলের রাজত্ব!

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
তাড়াইলের কাইনহা বিলে পদ্ম ফুলের রাজত্ব!
কিশোরগঞ্জের নীলগঞ্জ তাড়াইল সড়কে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুড় গ্রামের কাইনহা বিলে জলের উপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার উপর
দর্শনার্থীদের মন কাড়ছে লাল সাদা পদ্ম। অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত একেকটি পদ্ম যেমন সুগন্ধি ছড়ায়, তেমনি যেকোনো মানুষের হৃদয় কাড়ে সহজেই।
সরেজমিন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কাইনহা পদ্ম বিলে দেখা যায়, কয়েক একর পতিত জমিতে লাখ লাখ পদ্ম ফুল ফুটে আছে। দেখতে আসা দর্শনার্থীরা নিজেদের ইচ্ছামতো ফুল তুলে নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ স্মৃতিটুকু ধরে রাখতে ক্যামেরাবন্দি হচ্ছেন। 
কাইনহা পদ্ম বিলে সপরিবারে ঘুরতে আসা দর্শানার্থী সাংবাদিক মাহবুবুর রহমান রানা বলেন, এখন আর তেমন পদ্ম ফুল দেখা যায় না। মানুষের মুখে মুখে শুনতে পেয়ে দেখতে এসেছি। তবে পদ্ম ফুলের কাছে যেতে অনেক প্রতিকূলতা পোহাতে হইছে। কাছ থেকে পদ্ম ফুল দেখে খুব ভালো লাগছে। কয়েকটা পদ্মফুল নিয়ে যাচ্ছি বাড়ির অন্যসব লোকদের দেখানোর জন্য।
স্থানীয় কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম  বলেন, কয়েক বছর আগেও এখানে তেমন কেউ আসতো না। গত ২ বছর ধরে প্রচুর নারী-পুরুষ এই পদ্ম বিলে ফুল দেখতে আসেন। 
পদ্মবিলে গিয়ে দেখা যায়, বিলপাড়ে রয়েছে কয়েকটি ছোট ডিঙিনৌকা। এগুলো দিয়ে ফুলপ্রেমীদের বিলে ঘুরিয়ে আনা হয়। এক নৌকায় ৩০০ থেকে ৪০০ টাকায় এক ঘণ্টা ঘুরে বেড়ানো যায়। স্থানীয় অনেকেই নৌকা চালিয়ে অর্থ উপার্জন করতে পারছেন। আবার অনেকে হেঁটে যতদূর সম্ভব বিলপাড়ে গিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। ডিঙি নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, একেকজন মাঝি দিনে পাঁচ-ছয়বার করে নৌকায় লোকজন নিয়ে বিলে যায়। দর্শনার্থীদের নৌকায় করে বিলের পদ্ম ফুল দেখিয়ে ভালো আয় হচ্ছে বলে জানান তিনি।
.
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন বলেন, পদ্ম ফুল শুধু যে বিশুদ্ধতা, সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে মানুষের মনোহরণই করে তা নয়, খাদ্য ও ওষুধি গুণ হিসেবে পদ্ম আজ সারা বিশ্বে সমাদৃত। তিনি আরো বলেন, পদ্ম ফুল সাধারণত সাদা, গোলাপি অথবা হালকা গোলাপি রংয়ের হয়। অনেকেই লাল শাপলা আর পদ্ম ফুলের মধ্যে মিল থাকার কারণে চিনতে ভুল করেন। কিন্তু এর বীজপত্র ভালোভাবে দেখলেই পার্থক্য বোঝা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com