সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

স্কুলশিক্ষিকা থেকে জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
স্কুলশিক্ষিকা থেকে জনপ্রিয় অভিনেত্রী

বলিউডে পা রাখার আগে তিনি ছিলেন স্কুলের শিক্ষিকা। আর মুম্বইয়ের এক প্লে-স্কুলের প্রধানশিক্ষিকা ছিলেন তার মা জেনেভিভ আদবাণী। সেই স্কুলেই শিক্ষিকা হিসাবে যোগ দেন বলিউডে অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী কিয়ারা আদবাণী।

পিঙ্কভিলার এই প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষিকা হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন কিয়ারা আদবাণী। অভিনয়ে এসেও শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছিল কিয়ারাকে। ‘লাভ স্টোরিজ’ সিরিজে তাকে দেখা গিয়েছিল শিক্ষিকা হিসেবে। দর্শকের কাছে অভিনেত্রী হিসেবে পরিচিতিও পেয়েছিলেন এই চরিত্রে অভিনয় করে।

কিয়ারা আদবাণী তার মতে, বক্স অফিস সাফল্য এবং দর্শক ও অনুরাগীদের প্রশংসা তার ভালো কাজ করার চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বলিউডে পা রাখার আগে এই ব্যস্ততার সঙ্গে ওয়াকিবহাল ছিলেন না কিয়ারা আদবাণী। কারণ তখন নিজের পেশায় মায়ের অনেক কাছাকাছিই থাকতেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় তার। এর আগে মডেলিং করেছেন।

শুধু কিয়ারাই নন, বলিউডে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আগে শিক্ষকতায় ছিলেন সান্যা মলহোত্রও। আমির খানের মেয়ের চরিত্রে ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ সান্যার। তার আগে ছিলেন পেশাদার নাচের শিক্ষিকা ।

সিনেমার এই সাফল্যে এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সামনে হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমায় দেখা যাবে কিয়ারাকে। এছাড়া হাতে রয়েছে প্রায় ‘গেম চেঞ্জার’, ‘মি. লিলি’সহ একাধিক সিনেমা।

এই ব্যস্ততার মাঝেই চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পরেন কিয়ারা। কাজের ব্যস্ততায় বিয়ের পর দ্রুতই কাজে ফিরেছিলেন এই তারকা জুটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com