বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দু’দিনের সফরে ঢাকায় ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
দু’দিনের সফরে ঢাকায় ম্যাক্রোঁ

দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

রোববার রাত ৮টার পর হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত সাড়ে ৮টার দিকে তাকে লাল গালিচা শুভেচ্ছা জানান। ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এলেন কোনো ফরাসি প্রেসিডেন্ট।

এর আাগে পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, এই সফরকালে প্রেসিডেন্ট ম্যাঁক্রো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাযুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। ফরাসি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ফরাসী প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন।

দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ফরাসি প্রেসিডেন্টের এ সফরকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে থাকছেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কেথেরিন কলোন্না। এই সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে বাংলাদেশ ও ফরারি সরকার আন্তরিকভাবে আশা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com