বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তাড়াইল উপজেলা পরিষদের লক্ষাধিক টাকার গাছ নষ্ট হচ্ছে মাটিতেই

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা পরিষদের লক্ষাধিক টাকার গাছ নষ্ট হচ্ছে মাটিতেই  

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ণ কাজের জন্য লক্ষাধিক টাকা মূল্যের ৫-৬টি রেইনট্রি গাছ কাটা হয়। সরকারি সম্পদ এ গাছগুলো বছরের পর বছর ধরে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে নেই কোনো মাথাব্যথা।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলা এলজিইডির বাস্তবায়নে ২০২২ সালের এপ্রিলের ২১ তারিখে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি, জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। এর আরো বছর খানিক আগেই ৫-৬ টি রেইনট্রি গাছ কাটা হয়।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। প্রায় দেড় বছর ধরে কাটা গাছের টুকরো গুলো মাঠিতে পড়ে থাকলেও উপজেলা কৃষি বিভাগ এর কোনো খোঁজ নেয়নি। যার কারণে গাছের টুকরো গুলো মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের একটি রেইনট্রি গাছ মাটির সাথে মিশে সম্পৃর্ণ নষ্ট হয়ে গেছে।

সরেজমিন শনিবার (১৬ সেপ্টেম্বর) দেখা যায়, নির্মাণাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের পাশের পুকুরে ও মাঠিতে পড়ে রয়েছে কাটা গাছগুলোর বড় বড় টুকরো। সরকারি সম্পদ প্রায় দেড় বছর ধরে এভাবে পড়ে থেকে নষ্ট হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো খোঁজ নিচ্ছেন না। দ্রুতই গাছের টুুুকরোগুলো বিক্রি করা অতীব প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, আমি তাড়াইল উপজেলায় সবেমাত্র যোগদান করেছি। উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ণের জন্য লক্ষাধিক টাকা মূল্যের ৫-৬টি রেইনট্রি গাছ কাটার বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। খুব দ্রুতই কাটা গাছগুলো বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com