শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চতুর্থ বিয়ে করার ঘোষণা দিলেন তমিজী হক

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে
চতুর্থ বিয়ে করার ঘোষণা দিলেন তমিজী হক

এবার চতুর্থ বিয়ে করার ঘোষণা দিলেন পাসপোর্ট পুড়িয়ে আলোচনার তুঙ্গে থাকা হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তমিজী হক। ডিসেম্বরে সৌদিতে চতুর্থ বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

আদম তমিজী হক লেখেন, ‘ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমি সময়মতো সৌদিতে তার (চতুর্থ স্ত্রী) জন্য বাড়ি বানাতে পারি, তাহলে আগামী ডিসেম্বরেই চতুর্থ বিয়ে করব। সবাইকে দাওয়াত। সৌদিতে বিয়ে করাই সর্বোত্তম।

বর্তমানে আদম তমিজী হকের তিন স্ত্রী রয়েছেন। তার স্ত্রীরা হলেন- লিজা হক, সাইরা হক ও নুসরাত হক। আদম তমিজী হক তিন স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সৌদিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

আদম তমিজী হকের এক ফেসবুক পোস্টে জানা যায়, তিনি আরেকটি বিয়ে করেছিলেন, নাম ছিল জোছনা। তবে সে বিয়ে টেকেনি।

গত বৃহস্পতিবার আদম তমিজী হক তার ফেসবুক স্ট্যাটাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা মতিউর রহমান মতিকে গালমন্দ করেন। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখল করার অভিযোগ তোলেন তিনি। এখানেই শেষ নয়, ফেসবুক লাইভে এসে আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন।

এসব ঘটনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com