মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মায়ামি জিতলেও ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে
মায়ামি জিতলেও ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

এমএলএসে একাদশে ফিরেই ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও ইনজুরিতে পড়ে ম্যাচে প্রথম হাফেই উঠিয়ে নেয়া হয় মেসিকে। যা নিয়ে মায়ামি শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা।

বৃহস্পতিবার টরেন্টোর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ফ্যাকুন্ডো ফারিয়াস, বেঞ্জামিন ক্রেমাসচি এবং জোড়া গোল করেছেন রবার্ট টেলর। তবে মায়ামি শিবিরে দেখা দিয়েছে মেসি ও আলবার ইনজুরি নিয়ে দিশ্চিন্তা।

যদিও ম্যাচের আগে মায়ামির ডিফেন্ডার বলেছিলেন, একাদশে মেসি থাকা মানেই জয় নিশ্চিত। কারণ প্রতিপক্ষ দলের ফুটবলাররা মেসিকে দেখলেই নাকি মানসিকভাবে চাপে থাকেন। আর সে সুযোগটাই লুফে নিয়েছে মায়ামি। মেসির প্রত্যাবর্তনের ম্যাচে সহজ জয় পেয়েছে তারা।

তবে মায়ামির শুরুর একাদশে থাকলেও বেশিক্ষণ মাঠে পারফর্ম করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শুরুর পর থেকেই পায়ে স্ট্রেচিং করছিলেন মেসি। পায়ে টান লাগার কারণে ম্যাচের ৩৭তম মিনিটেই তাকে উঠিয়ে নেন কোচ তাতা মার্টিনো। তার তিন মিনিট আগেই উঠিয়ে নেয়া হয়েছিলো মেসির সতীর্থ জর্ডি আলবাকেও। ইনজুরির সমস্যা দেখা দিয়েছে তারও।

তবে মেসি-আলবা মাঠে না থাকায় ম্যাচে কোন ছাপ পরেনি। প্রথম হাফের একেবারে শেষ সময়ে গোল করে দলকে এগিয়ে দেন ফারিয়াস। এরপর ম্যাচের ৫৪ মিনিটে টেলর, ৭৩ মিনিটে ক্রেমাসচি এবং ম্যাচ শেষের তিন মিনিটে আগে নিজের দ্বিতীয় গোল করে দলের সহজ জয় এনে দেন সেই টেলর। এই জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের ১৩তম স্থানে উঠল মায়ামি। আর ২৯ দলের লিগে তাদের অবস্থান ২৫তম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com