সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে কৃষকের মরদেহ উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
তাড়াইলে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কিশোরগঞ্জের তাড়াইলে হারেছ মিয়া (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার ধলা ইউনিয়নের উত্তর ধলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারেছ মিয়া দক্ষিণ ধলা গ্রামের মৃত ইবরাহিম ওরফে কীত্তন মিয়ার পুত্র।
তাড়াইল থানার এসআই মো. নাসির উদ্দীন জানান, নিহতের পরিবার ও এলাকাবাসী থানায়  সংবাদ পাঠালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি যে, নিহত হারেছ মিয়া শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তেউরিয়া বাজারের পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করে চা স্টলে চা পান শেষ করে বের হয়ে যায়। ৭টা ৪০ মিনিটে এলাকায় সংবাদ ছড়ায় উত্তর ধলা ছাইদুল মিয়ার বাড়ির পশ্চিম দিকের কাঁচা রাস্তায় একটি মৃতদেহ পড়ে আছে। তাৎক্ষণিক লোকজন তাড়াইল থানায় খবর দিলে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
নিহত হারেছ মিয়ার মুখে গামছা পেছানো, গলার ডান পার্শ্বে দেশীয় অস্ত্রের আঘাতের ছিদ্র ১টি, বুকের মাঝখানে ২টি ছিদ্র এবং নাভির দুই ইঞ্চির উপরে ১টি ছিদ্র রয়েছে। রাতেই মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যাকান্ডটি ঘটেছে। লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য আজ সকাল ৯টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com